মুজিব-নাভিনদের নিয়ে বোর্ডের নতুন সিদ্ধান্ত

মুজিব-নাভিনদের নিয়ে বোর্ডের নতুন সিদ্ধান্ত

ডিয়েগো ম্যারাডোনা, পেলের পর ফুটবল বিশ্ব হারাল আরও এক নক্ষত্রকে। এবার না ফেরার দেশে চলে গেলেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি অসুস্থ ছিলেন দীর্ঘদিন ধরে। সোমবার এই মহা তারকার মৃত্যুর খবর জানানো হয় পরিবারের পক্ষ থেকে। ৭৮ বছর বয়স চলে গেলেন তিনি।

‘পার্কিনসন্স ডিজিজ’-এ  ভুগছিলেন জার্মান গ্রেট বেকেনবাওয়ার। ২০১৫ সালে ছেলে স্টিফেন মারা যাওয়ার পর আরও হতাশ হয়ে পড়েন। সব কিছু ভুলে যেতে থাকেন তিনি। সঙ্গে হৃদযন্ত্রের চিকিৎসাও চলছিল। শারীরিকভাবে অনেকটাই কাবু হয়ে পড়েন!

ঠিক এ অবস্থায় এলো দুঃসংবাদ! তার পরিবার এক বিবৃতিতে  জানিয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার রবিবার রাতে ঘুমের মধ্যে মারা গেছেন। তার পরিবার সেই সময় সঙ্গেই ছিল। আশা করি সবাই তার পরিবারের এই কঠিন সময়ে পাশে থাকবেন।’

বিশ্ব ফুটবলে মাত্র তিন জনের কীর্তি আছে খেলোয়াড় এবং কোচ হিসেবে বিশ্বকাপ জেতার। তাদের মধ্যে একজন বেকেনবাওয়ার। ফুটবলার ও কোচ হিসেবে বিশ্বকাপ জয় করা তিনজনের অন্য দুইজন ব্রাজিলের মারিও জাগালো এবং ফ্রান্সের দিদিয়ের দেশম। সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম বেকেনবাওয়ার। জার্মানি ফুটবলের আইকন দেশটির  জার্সিতে ১০৪ ম্যাচ খেলেছেন।

বিশ্ব ফুটবলে বেকেনবাওয়ার ‘ডার কাইজার’ নামে পরিচিত। যার অর্থ যে সামনে থেকে নেতৃত্ব দেন, সম্রাট। সত্যিই জার্মানি ফুটবলকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন তিনি।

বেকেনবাওয়ার ছিলেন শিল্পী ফুটবলার। মাঝ মাঠ ও রক্ষণের মধ্যে অপূর্ব সমন্বয় সাধন করে মুগ্ধ করেছেন। এক কথায় ফুটবলের ‘অলরাউন্ডার’ বলা হত তাকে।

পশ্চিম জার্মানির হয়ে ১৯৭৪ সালে অধিনায়ক হিসেবে এবং ১৯৯০ সালে কোচ হিসেবে বিশ্বকাপ শিরোপা জেতেন তিনি। জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে ১৯৭০ এর দশকে হ্যাটট্রিক ইউরোপিয়ান কাপও জিতেছিলেন বেকেনবাওয়ার। ক্যারিয়ার জুড়ে সাফল্যের পথ ধরে সর্বকালের সেরা ডিফেন্ডারদের একজন হিসেবেও স্বীকৃতি পেয়েছেন তিনি।

Scroll to Top