আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্যদের মধ্যে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে যাঁরা পরাজিত হয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে অসীম কুমার উকিল, মাদারীপুর-৩ (সদর একাংশ, কালকিনি ও ডাসার) আসনে আবদুস সোবহান মিয়া, মুন্সিগঞ্জ-৩ (মুন্সিগঞ্জ সদর-গজারিয়া) আসনে মৃণাল কান্তি দাস, বরগুনা-১ আসনে (সদর-আমতলী-তালতলী) ধীরেন্দ্র দেবনাথ, মানিকগঞ্জ-২ আসনে সংগীতশিল্পী মমতাজ বেগম, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, যশোর-৬ (কেশবপুর) আসনে শাহীন চাকলাদার, গাজীপুর-৫ (সদর-কালীগঞ্জ) আসনে মেহের আফরোজ, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, দিনাজপুর-১ আসনে মনোরঞ্জন শীল গোপাল, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আ ক ম সরওয়ার জাহান, কুষ্টিয়া-৪ আসনে সেলিম আলতাব জর্জ, শেরপুর-১ আসনে আতিউর রহমান আতিক, ময়মনসিংহ-১ আসনে জুয়েল আরেং, ময়মনসিংহ-৬ আসনে মোসলেম উদ্দিন, ময়মনসিংহ-৭ আসনে হাফেজ রুহুল আমীন মাদানী, ময়মনসিংহ-১১ আসনে কাজিম উদ্দিন আহমেদ, কুমিল্লা-২ আসনে সেলিমা আহমাদ, কুমিল্লা-৩ আসনে ইউসুফ আবদুল্লাহ হারুন, কুমিল্লা-৪ আসনে হেরেছেন রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা-৫ আসনে আবুল হাসেম, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে শহিদুল ইসলাম ও ঝিনাইদহ–২ আসনে তাহজীব আলম সিদ্দিকী।
এবার সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন মনোনয়ন পাননি। তাঁরা তিনজনই বর্তমান সংসদ সদস্য। তবে এই তিনজন নির্বাচন করেননি।





