কিংবদন্তি না–ফেরার দেশে যাত্রা করলেন ৭৮ বছর বয়সে। ছিঁড়ল বন্ধন এই পৃথিবীর সঙ্গে। চারপাশজুড়ে শূন্যতা বিরাজ করাই স্বাভাবিক। তাতে তাঁর ভক্ত-সমর্থকদের বুক থেকে আর্তনাদও ভেসে আসছে। ফ্রাঞ্জ বেকেনবাওয়ার তো শুধু জার্মানির ছিলেন না। ফুটবলে তিনি এই পৃথিবীরই তারকা, সর্বকালের অন্যতম সেরাদের একজন। খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপজয়ী জার্মানি এবং বায়ার্ন মিউনিখের এ কিংবদন্তির মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন অনেকেই। বার্তা সংস্থা এএফপি সেখান থেকেই বাছাই করা কিছু শোকবার্তা প্রকাশ করেছে। আসুন দেখে নিই—
‘জার্মান ফুটবল তার সেরা ব্যক্তিত্বকে হারাল’



