মঙ্গলবার আওয়ামী লীগের যৌথসভা – DesheBideshe

মঙ্গলবার আওয়ামী লীগের যৌথসভা – DesheBideshe

মঙ্গলবার আওয়ামী লীগের যৌথসভা – DesheBideshe

ঢাকা, ০৮ জানুয়ারি – আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা করবে।

সোমবার (৮ জানুয়ারি) দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের এক যৌথসভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৮ জানুয়ারি ২০২৪

Scroll to Top