বাজাউর জেলার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা আনোয়ার-উল-হক বার্তা সংস্থা এএফপিকে বলেন, পুলিশের একটি ট্রাককে নিশানা করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে এই হামলা চালানো হয়। ট্রাকটিতে পুলিশের প্রায় ২৫ জন সদস্য ছিলেন। তাঁরা পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তাসহ এ-সংক্রান্ত কাজে নিয়োজিত ছিলেন।
আনোয়ার-উল-হক বলেন, এই হামলায় পুলিশের অন্তত পাঁচ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।
প্রাণহানির এই সংখ্যার সত্যতা জেলাটির জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কাশিফ জুলফিকারও নিশ্চিত করেছেন।



