রাশেদ খান মেননসহ বরিশাল জেলার হাল ধরবেন যারা | চ্যানেল আই অনলাইন

রাশেদ খান মেননসহ বরিশাল জেলার হাল ধরবেন যারা | চ্যানেল আই অনলাইন

বরিশাল জেলার ৬ আসনের মধ্যে জোটের দুই প্রার্থী ও নৌকা প্রতীকের ৩ এবং স্বতন্ত্র ঈগল প্রতীকের একজন প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছে।

বরিশাল-১ গৌরনদী-আগৈলঝাড়া আসন থেকে আবুল হাসানাত আব্দুল্লাহ ১ লাখ ৭৬হাজার ৭শ ৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম লাঙ্গল প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪ হাজার ১শ ২২ ভোট।

Bkash

বরিশাল-২ বনারীপাড়া-উজিরপুর আসন থেকে নৌকা প্রতীক নিয়ে রাশেদ খান মেনন  ১লাখ ২২হাজার ১শ ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম ঈগল প্রতীক প্রার্থী ৩১হাজার ৩শ ৯৭ ভোট পেয়েছেন।

বরিশাল-৩ বাবুগঞ্জ-মুলাদী আসনে জোটের প্রার্থী গোলাম কিবরিয়া টিপু ৫২হাজার ৫শ ৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটবর্তী ট্রাক মার্কা পেয়েছেন ২৩হাজর ৮শ ৮৯ ভোট।

Reneta JuneReneta June

বরিশাল-৪ হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী এমপি পঙ্কজ দেবনাথ বিজয়ী হয়েছেন ১ লাখ ৬১হাজার ৫ ভোট পেয়ে। নিকটবর্তী লাঙ্গলের প্রার্থী পেয়েছেন ৭ হাজার ৬শ ২৬ ভোট।

বরিশাল-৫ আসনে নৌকা প্রতীক নিয়ে কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম ৯৭হাজার ৭শ ০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটবর্তী ট্রাক মার্কা ৩৫হাজার ৩শ৭০ ভোট পেয়েছেন।

বরিশাল-৬ বাকেরগঞ্জ আসন থেকে বিজয়ী হয়েছে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ মল্লিক। তিনি ভোট পেয়েছেন ৬০হাজার ১শ ৯ ভোট। অন্যদিকে নিকটবর্তী ট্রাক মার্কা পেয়েছেন ৩৯হাজার ৩শ ৭৪জন।

Scroll to Top