ওয়ার্নারের বিদায়ী টেস্টে মাঠেই ছিলেন সোয়া লাখ দর্শক

ওয়ার্নারের বিদায়ী টেস্টে মাঠেই ছিলেন সোয়া লাখ দর্শক

টি-টোয়েন্টির দাপটে বিশ্বজুড়ে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে দর্শক কমে যাওয়া নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। তবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় টেস্ট নিয়ে যথেষ্ট আগ্রহ এখনো দেখা যায়। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া-পাকিস্তান তিন টেস্টের সিরিজে যা আরেকবার ফুটে উঠেছে।

পার্থের অপটাস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট দেখতে গ্যালারিতে ছিলেন ৫৯ হাজার ১২৫ জন দর্শক। চার দিনে শেষ হওয়া ম্যাচটিতে অস্ট্রেলিয়া জিতেছিল ৩৬০ রানে। ২৬ ডিসেম্বর মেলবোর্নে হওয়া বক্সিং ডে টেস্টও শেষ হয় চার দিনে, অস্ট্রেলিয়া জেতে ৭৯ রানে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি দেখেন ১ লাখ ৬৪ হাজার ৮৩৫ জন। দর্শকসংখ্যা লাখ পেরোয় ৩ জানুয়ারি শুরু সিডনি টেস্টেও। চতুর্থ দিনের প্রথম সেশনে শেষ হয়ে যাওয়া ম্যাচটি দেখেছেন ১ লাখ ২৫ হাজার ২৯২ জন। এর আগে ২০১৯ সালে অস্ট্রেলিয়া-ভারত সিডনি টেস্ট দেখেছিলেন ১ লাখ ২৫ হাজার ৯০৫ জন।

Scroll to Top