ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আবার নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ২ লাখ ২০ হাজার ৬৬৭ ভোট পেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে সংসদ সদস্য পদে বেসরকারিভাবে বিজয়ী আইনমন্ত্রী আনিসুল হকের নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আম প্রতীকে শাহীন খান পেয়েছেন ৬ হাজার ৫৮৬ ভোট। এই আসনে বাংলাদেশ তরীকত ফেডারেশন প্রার্থী সৈয়দ জাফরুল কুদ্দুছ পেয়েছেন ৪ হাজার ৫৭৪ ভোট।



