যুক্তরাষ্ট্রের ৫ অস্ত্র প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিল চীন

যুক্তরাষ্ট্রের ৫ অস্ত্র প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিল চীন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পাঁচ প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে। সেগুলো হলো বিএই সিস্টেমস ল্যান্ড অ্যান্ড আর্মামেন্ট, অ্যালিঅ্যান্ট টেকসিস্টেমস অপারেশন, অ্যারো ভায়রনমেন্ট, ভায়স্যাট এবং ডাটা লিংক সল্যুশন।

মন্ত্রণালয়টি বলছে, পাল্টাব্যবস্থার মধ্যে রয়েছে চীনে থাকা সেই কোম্পানিগুলোর স্থাবর, অস্থাবরসহ সব সম্পদ জব্দ করা হবে এবং চীনের বিভিন্ন সংস্থা ও ব্যক্তিদের তাদের সঙ্গে লেনদেন ও সহযোগিতা করা থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়টি আরও বলছে, ‘চীনের তাইওয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি…চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থে গুরুতর আঘাত।’

২০১৬ সালে সাই ইং-ওয়েন তাইওয়ানের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর তাইওয়ানের ওপর চাপ বৃদ্ধি করেছে বেইজিং।

Scroll to Top