চীন-ভুটান চুক্তিতে কেন উদ্বিগ্ন ভারত

চীন-ভুটান চুক্তিতে কেন উদ্বিগ্ন ভারত

বিশ্বব্যাংকের মতে, ভারতের সঙ্গে ভুটানের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। বিশেষ করে তাদের বাণিজ্যিক অংশীদার, বিদেশি সহায়তার উৎস, আর্থিক সহায়তাকারী ও তাদের অতিরিক্ত জলবিদ্যুৎ কেনার ক্ষেত্রে ভারত বেশ গুরুত্বপূর্ণ।

গত ডিসেম্বরে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ভারতের সীমান্তে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।

দুই পক্ষই আশাবাদী। ভুটানের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থীরা আগ্রহের সঙ্গে নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন। বিশেষ করে দিল্লির অংশীদারত্বে ভুটানের ৩০০ কোটি মার্কিন ডলারের অর্থনীতিকে আরও এগিয়ে নিতে আগ্রহী তাঁরা।

ভারত ইতিমধ্যে দুই দেশের মধ্যে যোগাযোগ স্থাপনে ভুটানের সঙ্গে রেললাইন স্থাপনসহ একগুচ্ছ প্রকল্পের ঘোষণা দিয়েছে। তবে ভারতের বিনিয়োগকারীদের ওপর এর অনেকখানি নির্ভর করছে।

সুহাসিনী বলেন, ভুটান অন্যান্য দেশ থেকেও বিনিয়োগ চাইবে। থিম্পু যদি চীন থেকে বিনিয়োগকে স্বাগত জানায়, তাহলে সেটা হবে ‘গুরুত্বপূর্ণ’।

Scroll to Top