৫০ শতাংশের বেশি ভোট পড়তে পারে, বললেন নির্বাচন কমিশনার আনিছ

৫০ শতাংশের বেশি ভোট পড়তে পারে, বললেন নির্বাচন কমিশনার আনিছ

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট পড়তে পারে।

আজ রোববার সকালে রাজধানীর সিটি কলেজে নিজের ভোট দিয়ে এ কথা বলেন আনিছুর রহমান। কেন্দ্রটি পড়েছে ঢাকা-১০ আসনের মধ্যে।

আজ সকাল সাড়ে ৮টার দিকে ভোট দেন আনিছুর রহমান। তিনি এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে।’

এ সময় সাংবাদিকেরা আনিছুর রহমানের কাছে জানতে চান, ভোট প্রদানের হার কত হতে পারে বলে তাঁর ধারণা। এর উত্তরে আনিছুর রহমান বলেন, ‘৫০ শতাংশের বেশি ভোট পড়বে বলে আশা করি।’

Scroll to Top