এর কিছুক্ষণ পর টহলে থাকা পুলিশ সদস্যরাও মিছিলকারীদের ধাওয়া দেন। এ সময় ত্রিমুখী ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে সুরইঘাট বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। এ সময় ওই ৮-১০ আহত হন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, বিএনপির নেতা–কর্মীরা মশালমিছিল করার সময় আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে তাঁদের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি।


