পচেত্তিনো যোগ করেছেন, ‘প্রিমিয়ার লিগে আমরা এমন অবস্থায় আছি, যেখান থেকে পরের মৌসুমে ইউরোপা লিগ খেলতে হলে আমাদের অনেক উন্নতি করতে হবে। এফএ কাপ ও লিগ কাপের মাধ্যমে আমরা এটা অর্জন করতে পারি।’
চেলসির জন্য প্রিমিয়ার লিগের সর্বশেষ মৌসুমটা ছিল ভুলে যাওয়ার মতো। ২০ দলের লিগে সাবেক চ্যাম্পিয়নদের অবস্থান ছিল ১২তম। এমন অবস্থা থেকে উত্তরণে চেলসি নিয়োগ দেয় পচেত্তিনোকে। তবে সেই কাজে এখন পর্যন্ত পচেত্তিনোকে সফল বলা যাবে না। যার বড় প্রমাণ অর্ধেক মৌসুম পার করে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ১০ নম্বরে থাকা। তাই এফএ কাপের এই ম্যাচটি চেলসির জন্য খুব গুরুত্বপূর্ণ।




