হরতালের সমর্থনে রিজভীর নেতৃত্বে রাজধানীতে মিছিল – DesheBideshe

হরতালের সমর্থনে রিজভীর নেতৃত্বে রাজধানীতে মিছিল – DesheBideshe

হরতালের সমর্থনে রিজভীর নেতৃত্বে রাজধানীতে মিছিল – DesheBideshe

ঢাকা, ০৬ জানুয়ারি – ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল করেছে নেতা-কর্মীরা।

শনিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে মিছিল শুরু করে বাংলামোটরে এসে শেষ করে।

এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে নেতা-কর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, সরকার আবারও আগুন নিয়ে খেলা শুরু করেছে। একতরফা নির্বাচন আয়োজন করতে সে পুরানো খেলায় মেতে উঠেছে সরকার। আগেও অগ্নিসন্ত্রাসের নারকীয় তাণ্ডব চালিয়ে ক্ষমতাসীন গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করেছিল। গতকাল বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড এবং হতাহতের ঘটনা সরকারের সে পুরানো খেলারই অংশ বলে জনগণ বিশ্বাস করে।

তিনি বলেন, গণতন্ত্রের জন্য বিএনপিসহ বিরোধী দলগুলোর আন্দোলনে জনগণ যখন ব্যাপক সাড়া দিয়েছে তখন আবারও ক্ষমতাসীন মহল সন্ত্রাসের ওপর নির্ভর করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। কর্তৃত্ববাদী দেশের মতো নির্বাচন আয়োজন করতে সরকার একের পর এক ষড়যন্ত্র করছে, আর দায় চাপাচ্ছে বিরোধী দলের ওপর। তাদের লক্ষ্যই হচ্ছে বিরোধী দলকে নিধন করে ক্ষমতায় টিকে থাকা।

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা দুরভিসন্ধিমূলক উল্লেখ করে এই ঘটনায় জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি করেন রিজভী।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৬ জানুয়ারি ২০২৪

Scroll to Top