ভোটের আগের দিন নির্বাচন কমিশনে গিয়ে আওয়ামী লীগের অভিযোগ | চ্যানেল আই অনলাইন

ভোটের আগের দিন নির্বাচন কমিশনে গিয়ে আওয়ামী লীগের অভিযোগ | চ্যানেল আই অনলাইন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগের দিন বিএনপিকে অভিযুক্ত করে দলটির বিরুদ্ধে অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে গেছেন আওয়ামী লীগের ৬ সদস্যের প্রতিনিধি দল।

আজ (৬ জানুয়ারি) শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে গিয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল অভিযোগ জানান। অগ্নিসংযোগ ও সন্ত্রাসীকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপিকে অভিযুক্ত করে দলটির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে এই প্রতিনিধি দলটি।

BkashBkash

অভিযোগ করার পর বিপ্লব বড়ুয়া বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন প্রতিরোধ করার জন্য ও ভোটারদের মনে ভীতি সৃষ্টির জন্য সহিংসতা চালাচ্ছে। ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে কাউকে বাধা দেওয়া যাবে না। কারণ ভোটাধিকার একজন নাগরিকের সাংবিধানিক অধিকার।

বিএনপি-জামায়াত মশাল মিছিল, লাঠি মিছিল, গণকারফিউ এবং মানুষ পুড়িয়ে মারার আস্ফালনের মাধ্যমে মানুষের মনে ভীতি তৈরি করছে অভিযোগ করে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে আওয়ামী লীগ।

Scroll to Top