বগুড়ার গাবতলীতে ভোট বর্জনের মিছিলে বিএনপি-পুলিশ সংঘর্ষ, গুলি

বগুড়ার গাবতলীতে ভোট বর্জনের মিছিলে বিএনপি-পুলিশ সংঘর্ষ, গুলি

মামলায় গাবতলী উপজেলা বিএনপির সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোরশেদ মিল্টন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুনসহ বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের ২২ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন, মামলায় এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি।

গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন বলেন, ২০১৪ সালের মতো আওয়ামী লীগের একতরফা প্রহসনের নির্বাচন ভোট বর্জনের মাধ্যমে গাবতলী উপজেলাবাসী ঘৃণাভরে প্রত্যাখ্যান করবেন। ভোট বর্জনের জন্য বিএনপি গণতান্ত্রিক পন্থায় ভোটারদের উদ্বুদ্ধ করছে। পুলিশ ককটেল উদ্ধারের নাটক সাজিয়ে অতীতের মতো নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দিচ্ছে। ভোট বর্জনের মাধ্যমে গাবতলীবাসী সরকারের এসব অত্যাচার–নির্যাতনের দাঁতভাঙা জবাব দেবেন।

Scroll to Top