রাজবাড়ীতে ভোটকেন্দ্রে পাহারার দায়িত্বে থাকা গ্রাম পুলিশ সদস্যের লাশ উদ্ধার

রাজবাড়ীতে ভোটকেন্দ্রে পাহারার দায়িত্বে থাকা গ্রাম পুলিশ সদস্যের লাশ উদ্ধার

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রঞ্জিতকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের চেষ্টা করা হচ্ছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা নিয়ে রাজবাড়ী-২ আসন। এখানে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৫ লাখ ২৮ হাজার ৩১৯ জন। ১৯৪টি স্থায়ী ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Scroll to Top