১৫ ভারতীয় ক্রুসহ পণ্যবাহী জাহাজ ছিনতাই | চ্যানেল আই অনলাইন

১৫ ভারতীয় ক্রুসহ পণ্যবাহী জাহাজ ছিনতাই | চ্যানেল আই অনলাইন

সোমালিয়া উপকূলে ১৫ ভারতীয় ক্রুসহ পণ্যবাহী জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার ৪ জানুয়ারি সন্ধ্যায় ‘এমভি লিলা নরফোক’ নামের পণ্যবাহী এই জাহাজটি ছিনতাই করা হয়। ভারতীয় নৌবাহিনী পুরো বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Bkash

ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, জাহাজটি ব্রাজিলের পোর্টো ডু আকু থেকে বাহারিনের খলিফা বিন সুলেমান বন্দরের দিকে যাচ্ছিল। ১১ জানুয়ারি গন্তব্যে পৌঁছানোর কথা ছিল এটির।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সোমালিয়া উপকূলে জাহাজটি ছিনতাই করার খবর পাওয়া গেছে। তাছাড়া ভারতীয় নৌবাহিনীর বিমান জাহাজটির ওপর নজরদারি করছে। পরিস্থিতি সামাল দিতে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাই ছিনতাই হওয়া জাহাজের দিকে এগিয়ে যাচ্ছে।

Reneta JuneReneta June

সোমালিয়া উপকূলে জাহাজ ছিনতাইয়ের ঘটনা এই প্রথম নয়। গত ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়েও একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করা হয়েছিল।

Scroll to Top