চ্যানেল আই অনলাইনপ্রকাশ: আপডেট:

ছবি: সংগৃহীত
রাজধানীর বারিধারা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এই সদস্য দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গুলশান-বারিধারা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে গুলশান থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





