আমার কোনো লোকের ওপর যদি হাত দেয়, তাহলে হাত কেটে ফেলব

আমার কোনো লোকের ওপর যদি হাত দেয়, তাহলে হাত কেটে ফেলব

এবার পুলিশের হাত কেটে ফেলবেন বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমকি দিলেন চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। একটি মুঠোফোন অডিও রেকর্ডে তাঁকে বলতে শোনা যায়, ‘আমার কোনো লোকের ওপর যদি হাত দেয়, তাহলে হাত কেটে ফেলব কিন্তু, বলে দিলাম।’

উপজেলার ছনুয়া ইউনিয়নে তাঁর লোককে ধরতে পুলিশ কেন পাঠানো হলো প্রশ্ন করে মুঠোফোনে হাত কেটে ফেলার হুমকি দেওয়া হয়। গত বুধবার সংসদ সদস্য ও ওসি তোফায়েল আহমেদের মধ্যে এই কথোপকথন হয় বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

Scroll to Top