কাঞ্চনপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ কাউছারের ফেসবুক আইডিতে পোস্ট করা ১ মিনিট ১৮ সেকেন্ডের এ ভিডিওটিতে দেখা যায়, আনোয়ার খান পকেট থেকে কয়েকটি ৫০০ টাকার নোট বের করে গুনে গুনে দলীয় নেতা–কর্মীদের দিচ্ছেন। এ সময় আনোয়ার খানকে বলতে শোনা যায়, ‘তোরা ভোটকেন্দ্রে গিয়ে লাইন ধরে ভোট দিয়ে আসবি। তোরা কিছু খাইস, চা-পানির জন্য দিয়ে গেলাম।’
ওই যুবলীগ নেতা টাকা নিয়ে সেগুলো এক বৃদ্ধ লোকের হাতে গুঁজে দেওয়ার চেষ্টা করেন। বৃদ্ধ লোকটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বলে জানা গেছে।




