খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আজ শুক্রবার সকালে আহত কর্মীকে দেখতে যান আওয়ামী লীগের প্রার্থী এস এম কামাল হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি-জামায়াতের দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি ধারণা করছেন।
যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা মো. সাজ্জাদুর রহমান প্রথম আলোকে বলেন, যোগীপোল এলাকায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের পাহারার দায়িত্বে ছিলেন হাসান ফারাজী। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে দু–তিন দুর্বৃত্ত তাঁর গায়ে কেরোসিন ছুড়ে মারে। এরপর তারা আগুন ধরিয়ে দেয়। আগুনে হাসান ফারাজীর ঘাড়ের দুই পাশে চুল ও কিছু অংশ পুড়ে যায়। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা এখন আশঙ্কামুক্ত।


