বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে ঢাকাগামী সাকুরা পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত ৮ টার দিকে গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় এ ঘটনা ঘটে।
বরিশাল গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গৌরনদীতে মোটরসাইকলের সঙ্গে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকলে থাকা ২ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালক ও হেলপারকে আটক করা হয়েছে।
নিহতরা হলেন- বরিশালের মুলাদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আবুল কাসেম ফরাজীর ছেলে শেখ ইয়াদ উদ্দিন কামাল (৪০)। অপরজনের নাম জানা যায়নি।


