পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার স্প্রিং সিমেস্টারের ক্লাস শুরুর প্রথম দিন ছিলো। অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থী স্কুলে প্রবেশের আগেই হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারীর বয়স ১৭ বছর। তাঁর নাম ডিলান বাটলার। সে ওই স্কুলের শিক্ষার্থী। হামলার পর ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় তাঁর মরদেহ পাওয়া গেছে।
অপরাধ তদন্ত বিভাগের সহকারি পরিচালক মিচ মর্টভেত সাংবাদিকদের বলেন, বাটলার শটগান ও পিস্তল নিয়ে স্কুলে ঢুকে হামলা চালায়। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট করে। তবে কি কারণে সে হামলা করেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।



