বিবৃতিতে রানা দাশগুপ্ত বলেন, এখনই যদি নির্বাচন কমিশন ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সব বাহিনী দ্রুত ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে নির্বাচনের দিন ও ফল প্রকাশের পর সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
সাম্প্রদায়িক ঘটনার তথ্য তুলে ধরতে গিয়ে সুনামগঞ্জ-১ ও ২, ঝিনাইদহ-১, বাগেরহাট-৩, গাইবান্ধা-২, সাতক্ষীরা-২, বরিশাল-২, যশোর-৪ ও চট্টগ্রাম-১২ আসনের উদাহরণ টানা হয়েছে বিবৃতিতে।





