‘ছেলেটা আর কোনো দিন কাপড়ের জন্য জেদ ধরবে না’

‘ছেলেটা আর কোনো দিন কাপড়ের জন্য জেদ ধরবে না’

আজ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চালকলের বয়লারের অবকাঠামো ছড়িয়ে–ছিটিয়ে আছে। আর বয়লারটি ৫০ গজ দূরে পড়ে রয়েছে। সেখানে চলছে স্বজনদের আহাজারি।

বয়লার বিস্ফোরণের ঘটনায় উমাকান্ত দাস তাঁর ছেলে, বড় ভাইয়ের স্ত্রী ও ভাতিজিকে হারিয়েছেন। আর ভাই গুরুতর আহত হয়েছেন। উমাকান্ত দাস আহাজারি করতে করতে বলছিলেন, ‘ছেলেটা আর কোনো দিন কাপড়ের জন্য জেদ ধরবে না।’

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

চালকলের মালিক সাইদুর রহমান পলাতক থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Scroll to Top