ধর্মের লেবাসে দেশ অস্থিতিশীলের চেষ্টা ঠেকাতে সরকার সবল: চিফ হুইপ নূরুল ইসলাম মনি – DesheBideshe

ধর্মের লেবাসে দেশ অস্থিতিশীলের চেষ্টা ঠেকাতে সরকার সবল: চিফ হুইপ নূরুল ইসলাম মনি – DesheBideshe

ধর্মের লেবাসে দেশ অস্থিতিশীলের চেষ্টা ঠেকাতে সরকার সবল: চিফ হুইপ নূরুল ইসলাম মনি – DesheBideshe
চিফ হুইপ নূরুল ইসলাম মনি

ঢাকা, ৩০ সেপ্টেম্বর- ধর্মের লেবাস ধরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বট বাহিনী-গুপ্তরা বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, তাই সরকারকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই।

বুধবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ওলামা দলকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য যা যা প্রয়োজন, তাই করা হবে। যে দেশে হাদির খুনিরা আশ্রয় পেয়েছে, তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার চেষ্টা করছে।

সংবিধান সংশোধনের বিষয়ে নূরুল ইসলাম মনি বলেন, সংশোধনের জন্য সব পক্ষের সঙ্গেই বসা হচ্ছে।

এ সময় তিনি আরও বলেন, খতিব ও পুরোহিতদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে। বিএনপি তাদের মূল্যবোধকে এগিয়ে নিতে যা প্রয়োজন, তা করছে।

এস এম/ ৩০ সেপ্টেম্বর ২০২৬

Scroll to Top