জোহানেসবার্গে বাংলাদেশের বড় হার – Sarabangla

জোহানেসবার্গে বাংলাদেশের বড় হার – Sarabangla

জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিন শেষেই বুঝা যাচ্ছিল ম্যাচের ফল কোন দিকে যাচ্ছে। ম্যাচ বাঁচাতে হলে কঠিন রাস্তা পেরুতে হতো বাংলাদেশকে। সফরকারীরা ইনিংস ব্যবধানে হারে কিনা সেই প্রশ্নও উঠছিল। বাংলাদেশ অবশ্য ইনিংস ব্যবধানে হারটা এড়াতে পেরেছে। তবে বড় ব্যবধানে ম্যাচ হেরেছে ঠিকই।

দুই ইনিংস মিলিয়ে দক্ষিণ আফ্রিকার সামনে মাত্র ১২ রানের লিড দাঁড় করাতে পারে নাজমুল হোসেন শান্তর দল। অবশ্য এই রান তুলতে নেমেও দক্ষিণ আফ্রিকার একটা উইকেট তুলে নিতে পেরেছে বাংলাদেশ। জোহানেসবার্গ টেস্টে শেষ পর্যন্ত ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে একমাত্র উইকেটটা নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশ অবশ্য উইকেট পেতে পারত আরও একটা। কিন্তু ইবাদত হোসেন চৌধুরী এইডেন মার্করামের স্ট্যাম্প উড়িয়ে দিলেও উইকেট পাননি, কারণ ‘নো’ বল হয়েছিল।

এবারের সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট ৯ উইকেটে জিতে ১-০তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ঠিক ১০০ রান নিয়ে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ইনিংস হার এড়াতেই দরকার ছিল ৫৬ রান। আর ম্যাচ বাঁচাতে হলে পারি দিতে হতো আরও লম্বা পথ। ক্রিজে লিটন দাস অপরাজিত ছিলেন ১২ রানে, মুশফিকুর রহিম ৫ রানে। এই দুজনের ওপরই ছিল মূল দায়িত্ব। কারণ এরপর স্বীকৃত ব্যাটার আছেন কেবল মেহেদি হাসান মিরাজ।

লিটন আজ সকাল থেকে বেঁছে নেন পাল্টা আক্রমণের পথ। তাতে রান উঠেছে বটে কিন্তু খুব বেশিদূর এগুতে পারেননি। কাগিসো রাবাদার ফুল লেংথের ডেলিভারি লিটনের ব্যাটের কানায় লেগে স্ট্যাম্পে আঘাত হানে। ৩৮ বলে ৬টি চারে ৩৯ রান করে আউট লিটন।

এরপর আটে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বাঁধেন মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশ ইনিংস ব্যবধনের হার এড়ানো নিশ্চিত করেছে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় টার্গেট দিতে পারেনি। সিমন হার্মারের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে ফিরেছেন মুশফিক-মিরাজ দুজনেই। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে ক্যাচ ‍তুলে দেন মুশফিক। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে ৬২ বলে ২২ রান করা মুশফিককে ফিরান স্বাগতিকরা। পরের ওভারে মেহেদি হাসান মিরাজও স্ট্যাম্পিং হয়েছেন ক্রিজ ছেড়ে বেড়িয়ে এসে খেলতে গিয়ে।

এরপর কিছুক্ষণ পরই বাংলাদেশ অলআউট। শেষ তিন ব্যাটার মিলে মোট ৫ রান তুলতে পেরেছেন। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থেমেছে ১৬৮ রানে। সিমন হার্মার একাই নিয়েছেন ৬ উইকেট। ৩টি উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা।

জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ঠিক ৪০০ রান ‍তুলেছিল বাংলাদেশ। জোহানেসবার্গে এই প্রথম কোনো দল প্রথম ইনিংসে এতো রান তুললেও হারল। ২২৩ নভেম্বর শুরু হবে দুই দলের দ্বিতীয় টেস্ট ম্যাচ।

Scroll to Top