জিসিই (ও লেভেল এবং এ লেভেল) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সমমানের বিদেশি সার্টিফিকেটধারী প্রার্থীদের ক্ষেত্রে যেসব আবেদনকারী ২০২০ বা ২০২১ সালের জিসিই ও লেভেল পরীক্ষায় এবং ২০২২ বা ২০২৩ সালের জিসিই এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ভর্তি নির্দেশিকায় উল্লেখিত ন্যূনতম যোগ্যতা রয়েছে, তাঁরা সংশ্লিষ্ট ইউনিট বা উপ–ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবেন। এ–সম্পর্কিত বিস্তারিত তথ্যাদি ভর্তির ওয়েবসাইটে প্রচারিত ভর্তি নির্দেশিকায় বর্ণিত আছে।
জিসিই (ও লেভেল এবং এ লেভেল) অথবা সমমানের বিদেশি সার্টিফিকেটধারী আবেদনকারীকে সংশ্লিষ্ট পরীক্ষাগুলোর সমমান করার জন্য বিজ্ঞান অনুষদ অফিসে তাঁর গ্রেডশিট বা মার্কশিটগুলোর ফটোকপিসহ আবেদনের সঙ্গে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুকূলে অগ্রণী ব্যাংক চবি শাখা থেকে সংগৃহীত এক হাজার টাকার পে-অর্ডার সমতা নিরূপণ ফি হিসেবে প্রদান করতে হবে।




