একবার ১-০, আরেকবার ৩-১ ব্যবধানে এগোল জিরোনা। কিন্তু দুই দফায়ই আতলেতিকো মাদ্রিদকে সমতা এনে দিলেন আলভারো মোরাতা। করলেন হ্যাটট্রিক।
তবে প্রায় সাড়ে ছয় বছর পর হ্যাটট্রিক করেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি মোরাতা। ম্যাচের যোগ করা সময়ে গোল করে জিরোনা ম্যাচ জিতে নিয়েছে ৪-৩ ব্যবধানে।
লা লিগায় সপ্তমবারের চেষ্টায় আতলেতিকোকে প্রথম হারাল জিরোনা। আর দিয়েগো সিমিওনে-যুগে এই প্রথম লিগে প্রতিপক্ষের মাঠে টানা চার ম্যাচ হারল আতলেতিকো মাদ্রিদ।





