পিএসজিতে উদ্যম হারিয়েছেন এমবাপ্পে, প্যারিস ছাড়ার আশা সাবেক ফরাসি ফরোয়ার্ডের

পিএসজিতে উদ্যম হারিয়েছেন এমবাপ্পে, প্যারিস ছাড়ার আশা সাবেক ফরাসি ফরোয়ার্ডের

এর মধ্যে সাবেক পিএসজি ও ফরাসি খেলোয়াড় ক্রিস্তফ দুগারি বলেছেন, তিনি আশা করেন, এমবাপ্পে এবার পিএসজি ছেড়ে চলে যাবেন। পাশাপাশি এমবাপ্পে উদ্যম হারিয়ে ফেলেছেন বলেও মন্তব্য করেছেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।

এমবাপ্পে উদ্দীপনা হারিয়ে ফেলেছে উল্লেখ করে দুগারি বলেন, ‘আমি মনে করি এমবাপ্পে নিরুদ্যম হয়ে পড়েছে। মন থেকে আমি আশা করি যে সে ক্লাব ছেড়ে চলে যাবে। আমার ধারণা, সে প্রতিনিয়ত আরও বেশি অনুমানযোগ্য হয়ে পড়েছে। সে তার শক্তি এবং খেলোয়াড়ি চরিত্র হারিয়ে ফেলেছে। ম্যাচ থেকে সে প্রায়ই হারিয়ে যায়।’

Scroll to Top