ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, কারখানায় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে এবং দুজন গুরুতর আহত হয়েছেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ বলেন, কারখানায় অগ্নিদগ্ধ হয়ে নিহত এক ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।




