কম ওজন নিয়ে সময়ের আগে জন্মানো শিশুর জন্য বায়ুদূষণ বিশেষভাবে দায়ী। দূষিত বায়ুর কারণে শিশুর বুদ্ধির বিকাশও বাধাগ্রস্ত হয়। শিশুর মধ্যে অস্থিরতা, ঘুম কম হওয়া ও খিটখিটে স্বভাব দেখা যায়। সব বয়সের শিশু, এমনকি মায়ের গর্ভে থাকা শিশুরও মস্তিষ্কের বিকাশ ব্যাহত হতে পারে, কম বুদ্ধিমত্তা নিয়ে জন্মাতে পারে সন্তান। এ ছাড়া দূষিত বায়ু দীর্ঘস্থায়ী মাথাব্যাথা, ফুসফুসের ক্যানসার, ত্বক, চোখ, হৃদ্যন্ত্র, কিডনি ও প্রজননক্ষমতার ক্ষতি করে।
শুধু মাস্ক ব্যবহার করে এ সমস্যা থেকে মুক্তি মিলবে না। নির্মল বাতাস পেতে সামাজিক বনায়ন বাড়াতে হবে। কেউ প্রকাশ্যে ধূমপান করলে নিষেধ করতে হবে। রোধ করতে হবে গাড়ি ও কলকারখানার ধোঁয়া।
ডা. ফারাহ দোলা, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তর




