গেমসের সবকিছুই খারাপ নয়
আপাত দৃষ্টিতে গেমসের কোন উপকারিতা না দেখা গেলেও গভীরভাবে ভাবলে এর কিছু ভালো দিক উঠে আসে।
১. গেমগুলো যেহেতু ধাপে ধাপে সাজানো থাকে, চ্যালেঞ্জ নেওয়ার প্রবণতা তৈরি হয়।
২. উপস্থিত বুদ্ধির বিকাশ হয়, যেহেতু এখানে সিদ্ধান্ত নেয়ার সময় খুব কম থাকে
৩. প্রতিটি ধাপ পার করার পর তার আত্মবিশ্বাস বাড়ে
৪. খেলার জন্য দক্ষতা অর্জন করতে হয়
অভিভাবকরা নিশ্চয়ই বাঁকা চোখে দেখছেন এই পয়েন্টগুলো। আর মাত্রাতিরিক্ত গেম আসক্তি অবশ্যই প্রত্যেকের জন্যই খারাপ। তবে পেছনের কারণ না খুঁজে আর নিজের ভূমিকার কথা না ভেবে গেমস খেলা নিয়ে সন্তানকে শাসন করে লাভ হবে না। আপনার সন্তানকে সময় দিন, তার খেয়াল রাখুন। তাকে গেমস ছাড়াও বিভিন্ন গঠনমূলক ও মজার শখের কাজের জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিন। আর সময় বদলেছে। প্রযুক্তিনির্ভর বিনোদনের এক অনন্য মাধ্যম হতে পারে গেমস খেলা। আপনি নিজেও তাতে অংশ নিতে পারেন, এ নিয়ে গল্প করতে পারেন সন্তানের সঙ্গে। এতে আপনার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে তার সহজেই।
তথ্যসূত্র: মমস অফ টিনস
ছবি: পেকজেলস ডট কম



