ফেঞ্চুগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ইহতেশামুলের সভায় হামলা, ভাঙচুর

ফেঞ্চুগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ইহতেশামুলের সভায় হামলা, ভাঙচুর

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ইহতেশামুল হক চৌধুরী ওরফে দুলালের নির্বাচনী সভায় হামলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের নয়াবাজারে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের সমর্থকেরা এই হামলা করেছেন।

Scroll to Top