জমজমাট ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল ইরান-নিউজিল্যান্ড

জমজমাট ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল ইরান-নিউজিল্যান্ড

যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে ইরানের  খেলা নিয়ে শুরু থেকেই ছিল শঙ্কা। নানা নাটক ও বহুবার বয়কটের হুমকির পর অবশেষে যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে নেমেছে ইরান। গ্রুপ জি তে নিউজিল্যান্ডের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে এশিয়ার দেশটি।

আজ সকালে লস অ্যাঞ্জেলেসে ঐতিহাসিক ম্যাচে মুখোমুখি হয়েছিল ইরান ও নিউজিল্যান্ড। ম্যাচের শুরুতেই অবশ্য পিছিয়ে পড়ে এলোমেলো ফুটবল খেলা ইরান।

ম্যাচের ৭ মিনিটের মাথায় লিড নেয় নিউজিল্যান্ড। ক্রিস উডের পাসে ইজিলা জাস্টের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড।

বেশিক্ষণ অবশ্য পিছিয়ে থাকতে হয়নি এশিয়ার দেশ ইরানের। সব বাঁধা পেরিয়ে এলো যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের গোল। ৩২ মিনিটের মাথায় মোহানলুর অ্যাসিস্টে  ঐতিহাসিক গোলটি করলেন রামিন রেজিয়ান।

জমজমাট এক প্রথমার্ধ শেষে ম্যাচে ছিল ১-১ এ সমতা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড ফিরে পায় নিউজিল্যান্ড। ৫৫ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল পান জাস্ট। ইরানের বিপক্ষে ২-১ এ এগিয়ে যায় নিউজিল্যান্ড।

৫৫তম মিনিটে মোহাম্মদ মোহেবির দুর্দান্ত এক হেডে ম্যাচে সমতায় ফেরে ইরান।

শেষ পর্যন্ত কেউই আর জয়সূচক গোল পায়নি। ২-২ গোলের ড্রতে শেষ হয় ইরান-নিউজিল্যান্ড ম্যাচ।

Scroll to Top