শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামির সতর্কতা | চ্যানেল আই অনলাইন

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামির সতর্কতা | চ্যানেল আই অনলাইন

উত্তর মধ্য জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্প রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ মাত্রা।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Bkash

সোমবার ১ জানুয়ারি জাপানের আবহাওয়া অধিদপ্তর ইশিকাওয়া, নিগাটা এবং তোয়ামা উপকূলীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করেছে। আবহাওয়া অধিদপ্তরের মতে, ইশিকাওয়া প্রিফেকচারের নোটোতে ৫ মিটার উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।

ইশিকাওয়া প্রিফেকচারের ওয়াজিমা সিটির উপকূলে ১ মিটারের বেশি উঁচু ঢেউ আঘাত হানতে পারে।

Reneta JuneReneta June

হোকুরিকু ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই সংস্থা বলেছে, তারা তাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোন অনিয়ম আছে কিনা, তা পরীক্ষা করছে।

সাউথ কোরিয়ার আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে,স্থানীয় সময় ৬টা ২৯ মিনিট থেকে ৭টা ১৭ মিনিটের মধ্যে ০ দশমিক ৩ মিটার পর্যন্ত সুনামির ঢেউ দেশের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে।

 

Scroll to Top