গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোয় ডেঙ্গু নিয়ে যাঁরা ভর্তি হয়েছেন, তাঁদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৮ জন নারী। পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ২৬ থেকে ৩০ বছর বয়সী ৭ জন।
এ সময় ঢাকার বাইরে ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে। এই বিভাগের ১৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে। দক্ষিণাঞ্চলের এই বিভাগে ১০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গুতে আগের দিন দুজনের মৃত্যু হয়েছিল। তাঁদের নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে মারা যান ১ হাজার ৭০৫ জন। দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক বছরে মৃত্যুর রেকর্ড এটি।




