৪০তম বিসিএসে নন-ক্যাডারে কারিগরি ও মাদ্রাসা বিভাগে বিভিন্ন পদে সুপারিশ পাওয়া ৮৯৩ জনকে প্রার্থীকে নিয়োগের প্রজ্ঞাপন দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৮৯৩ জনের মধ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের লেকচারার পদে একজন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ৪০তম বিসিএস নন-ক্যাডার থেকে সুপারিশ করা কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর পদে চারজন প্রার্থীর নিয়োগ প্রজ্ঞাপনে দেওয়া হয়েছে।





