নৈশপ্রহরী মোসলেম উদ্দিন বলেন, তিনি বাজারের অন্য প্রান্তে ছিলেন। হঠাৎ আগুন দেখতে পেয়ে ছুটে আসেন এবং পথচারীদের সঙ্গে নিয়ে আগুন নেভান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আগুনের খবর শুনে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।





