সিপিবি সূত্রাপুর থানা কমিটির সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন বিকাশ সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিপিবি ঢাকা দক্ষিণের মঞ্জুর মঈন, গোলাম রাব্বী খান, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীল, দুস্থ স্বাস্থ্যকেন্দ্রের পরিচালক শামসুল আলম।
মণি সিংহের ৩৩তম প্রয়াণ দিবসে ঢাকা ছাড়াও তাঁর জন্মস্থান নেত্রকোনা জেলার দুর্গাপুরে দিনব্যাপী আলোচনা সভা, র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এ ছাড়া বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির উদ্যোগেও মণি সিংহের প্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়।





