ভেনিসে নিষিদ্ধ হতে যাচ্ছে লাউড স্পিকার ও বড় পর্যটক দল | চ্যানেল আই অনলাইন

ভেনিসে নিষিদ্ধ হতে যাচ্ছে লাউড স্পিকার ও বড় পর্যটক দল | চ্যানেল আই অনলাইন

পৃথিবীর অন্যতম দর্শণীয় স্থান ইটালির ভেনিসে লাউড স্পিকারের ব্যবহার ও ২৫ জনের বেশি সদস্যের পর্যটক দলকে নিষিদ্ধ করতে যাচ্ছে স্থানীয় প্রশাসন।

ডয়েচ ভেলে জানিয়েছে, ২০২৪ সালের ১ জুন থেকে নতুন এ নীতিমালা কার্যকর হবে। ভেনিসে পর্যটকের চাপ কমিয়ে নগরটিকে সুরক্ষিত রাখতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

BkashBkash

কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের বিভ্রান্তকর ও বিরক্তিকর পরিস্থিতি এড়াতে বড় পর্যটক দলের পাশাপাশি উচ্চ শব্দ উৎপাদন করে এমন যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা হবে। নিয়মগুলো শহরের কেন্দ্রস্থল এবং মুরানো, বুরানো এবং টরসেলো দ্বীপগুলোতে প্রযোজ্য হবে।

ইউরোপের অন্যতম দর্শণীয় শহর ভেনিসে সবসময়ই পর্যটকদের ভিড় থাকে। এতে হুমকির মুখে পড়েছে স্বাভাবিক জনজীবন ও ঐতিহ্যবাহী এলাকাগুলো।

Scroll to Top