দলীয় প্রার্থীকে হুমকি দেওয়া আওয়ামী লীগ নেত্রীকে কারণ দর্শানোর নোটিশ

দলীয় প্রার্থীকে হুমকি দেওয়া আওয়ামী লীগ নেত্রীকে কারণ দর্শানোর নোটিশ

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন। এই আসনে বিএনপি থেকে বহিষ্কৃত সৈয়দ এ কে একরামুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ একরামুজ্জামানের পক্ষে নির্বাচনী মাঠে নেমেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে নাসিরনগর উপজেলা সদরের নাসিরপুর বাজারে একরামুজ্জামানের নির্বাচনী সভায় বক্তব্য দেন রোমা আক্তার। তিনি নৌকার প্রার্থী ফরহাদ হোসেনকে আগামী ৭ জানুয়ারির পর নাসিরনগরের মাটিতে আর পা রাখতে দেবেন না বলে হুমকি দেন। যার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। সভায় রোমা আক্তার বলেন, ‘তিনি (ফরহাদ হোসেন) নাসিরনগরে এসেছেন প্রবীণ নেতাদের নাম মুছে ফেলার জন্য। নাম মুছে ফেলা এত সহজ নয়। আপনাকে নাসিরনগরের মাটিতে ৭ তারিখের পরে আর পা রাখতে দিব না, ইনশা আল্লাহ।’

Scroll to Top