যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ, পদক ফিরিয়ে দিলেন ভারতীয় নারী কুস্তিগির

যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ, পদক ফিরিয়ে দিলেন ভারতীয় নারী কুস্তিগির

তবে ব্রিজ ভূষণ সিং সেসব অভিযোগ অস্বীকার করেছেন। সম্প্রতি ফোগাত তাঁর খেল রত্ন ও অর্জুন পুরস্কার ফিরিয়ে দেওয়ার ঘোষণা দেন। দুটি পুরস্কারই তিনি ভারত সরকারের কাছ থেকে পেয়েছিলেন।

ফোগাত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে পুরস্কারগুলো ফিরিয়ে দিতে চেয়েছিলেন, তবে পুলিশের বাধার কারণে তা সম্ভব হয়নি। গতকাল শনিবার ফোগাত দিল্লিতে সড়কের পাশে পদকগুলো ফেলে আসেন। তিনি আরও বলেন, কুস্তিগিরেরা যখন ন্যায়বিচার পাওয়ার জন্য সংগ্রাম করছেন, তখন এ ধরনের সম্মাননা ধরে রাখাটা অর্থহীন।

ফোগাত তাঁর ‘খেল রত্ন’ পুরস্কার পান ২০২০ সালে। ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার এটি।

দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফোগাত অভিযোগ করেছেন, কমপক্ষে ১০ নারী কুস্তিগির তাঁকে বলেছেন, ব্রিজ ভূষণের যৌন হয়রানির শিকার হয়েছেন তাঁরা। ব্রিজ ভূষণ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রভাবশালী আইনপ্রণেতা ও রাজনীতিবিদ।

Scroll to Top