এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, এ আসনে ততই সংঘাত বাড়ছে। প্রতীক বরাদ্দের দিন থেকে আজ শনিবার পর্যন্ত এই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারধর, ক্যাম্প ও প্রচার মাইক ভাঙচুর, হুমকি, গুলিসহ অন্তত ১৩টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মুন্সিগঞ্জ ও গজারিয়া থানায় ৬টি মামলা হয়েছে। একে অপরের বিরুদ্ধে গত বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে ৯টি অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) থান্দার খাইরুল হাসান প্রথম আলোকে বলেন, বিনোদপুরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ পেয়েছেন তাঁরা। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




