ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের কার্যক্রম শুরু | চ্যানেল আই অনলাইন

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের কার্যক্রম শুরু | চ্যানেল আই অনলাইন

গাজায় গণহত্যার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের কার্যক্রম শুরু করেছে সাউথ আফ্রিকা।

ত্রাণবাহী গাড়ির উপর ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের সাহায্য প্রধান মার্টিন গ্রিফিথস। মানবতাবাদী কর্মীদের উপর আক্রমণকে বেআইনি বলেছেন গ্রিফিথস।

BkashBkash

ফিলিস্তিনি জনগণকে নিজ ভূখণ্ড ছেড়ে অন্য দেশে যাওয়ার পরামর্শ দেয়ায় সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী নিকি হ্যালি। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ মাত্রার যুদ্ধ হবে বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হুঁশিয়ারি দিয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তা।

৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২১ হাজার ৫০৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৫ হাজার ৯১৫ ফিলিস্তিনি।

Scroll to Top