আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী সভায় খিচুড়ির আয়োজন করায় ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীকের) আরিফুর রহমান দোলনের কর্মী আহাদুল করিমকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের ছোলনা মহল্লায় এ জরিমানা করা হয়।
আহাদুল করিম বোয়ালমারী পৌরসভার ছোলনা মহল্লার বাসিন্দা। তিনি পৌর যুবলীগের সভাপতি।





