রূপগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর ক্যাম্পে আগুন

রূপগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর ক্যাম্পে আগুন

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত আটটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্ব নাওরা এলাকায় এ ঘটনা ঘটে।

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আওয়ালের দাবি, শুক্রবার দিনভর ওই আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া কায়েতপাড়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ শেষে তাঁর অনুসারী কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোশাররফ হোসেন দলবলসহ ক্যাম্পে হামলা চালিয়ে আগুন দেন।

ঘটনার দুজন প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে জানান, রাতে ক্যাম্প এলাকায় হইচই শোনে তাঁরা ঘর থেকে দৌড়ে বের হয়ে আসেন। পরে দেখেন, নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর লোকজনের মধ্যে ধস্তাধস্তি হচ্ছে। এ সময় তাঁরা ক্যাম্পের ভেতরে আগুন দেখতে পান। পরে নৌকার সমর্থকেরা গিয়ে আগুন নেভান।

Scroll to Top