সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ১ হাজার ১০৩ জন অপ্রাতিষ্ঠানিক ও ৩২৯ জন প্রাতিষ্ঠানিক খাতে কর্মরত ছিলেন। এর মধ্যে পরিবহন খাতে সর্বোচ্চ ৬৩৭ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া দিনমজুর খাতে ২২০ জন, নির্মাণ খাতে ১৪৯ জন, কৃষি খাতে ১৪৬ জন, উৎপাদন খাতে ৯৪ জন, পোশাক খাতে ৬৪ জন, মৎস৵ খাতে ৫৩ জন, সেবা খাতে ২৬ জন, সিরামিক খাতে ১৭ জন এবং অন্যান্য খাতে ২৬ জনের মৃত্যু হয়েছে।
ওশি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সাল থেকে চলতি বছরের ২৮ ডিসেম্বর পর্যন্ত কর্মক্ষেত্রে অন্তত ৯ হাজার ২৬৩ জন নিহত হয়েছেন।




