নির্বাচনকে কেন্দ্র করে ২০০ প্লাটুন এপিবিএন মোতায়েন – DesheBideshe

নির্বাচনকে কেন্দ্র করে ২০০ প্লাটুন এপিবিএন মোতায়েন – DesheBideshe

নির্বাচনকে কেন্দ্র করে ২০০ প্লাটুন এপিবিএন মোতায়েন – DesheBideshe

ঢাকা, ২৯ ডিসেম্বর – আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে ২০০ প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ফোর্স মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) এপিবিএন-এর সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে ২০০ প্লাটুন এপিবিএন ফোর্স মোতায়েন করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠান এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে মেট্রোপলিটন এলাকা/জেলায় এপিবিএন ফোর্স ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোতায়েন থাকবে এবং দায়িত্ব পালন করবে।

এদিকে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসারের প্রায় সাড়ে সাত লাখ সদস্য। নির্বাচনের আগে, পরে ও ভোটের দিন নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করবেন তারা।

নির্বাচন কমিশন ঘোষিত দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৯ ডিসেম্বর ২০২৩

Scroll to Top